শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

শাহিন আলম

শাহিন আলম


এক লাখ ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে।এসময় আরো দুইজন মাদক কারবারী পালিয়ে যায়। গ্রেপ্তার মাদক পাচারকারী উত্তর লম্বরি এলাকার বাসিন্দা নুর আহম্মদের ছেলে হোসেন আহমদ।রবিবার (২৩ নভেম্বর) ভোরে টেকনাফের কচ্ছপিয়া ঘাট এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) ও র‌্যাব সদস্যদের যৌথ অভিযানে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২) বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।তিনি জানান, রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে মিয়ানমার হতে গভীর সাগর দিয়ে মাদকের একটি বড় চালান টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে অবস্থান করছে। প্রযুক্তির চোখে গভীর সাগরে সন্দেহজনক ভাবে গতিবিধি পর্যবেক্ষণ করলে বিজিবি এবং র‌্যাবের যৌথ টহলদল, কচ্ছপিয়া, দরগাছড়া এবং মিঠাপানিছড়া নামক স্থানে অবস্থান গ্রহণ করে।পরবর্তীতে নৌযানটি সৈকতের কাছাকাছি কচ্ছপিয়া ঘাটে অবস্থান করলে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্থান্তরের কার্যক্রম চলমান রাখে। এসময় বিজিবি এবং র‌্যাবের যৌথ অভিযানিক দল অপরাধীদের ঘিরে ফেললে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় এবং দুই জন মাদক পাচারকারী উত্তাল গভীর সাগরে নৌযান নিয়ে পালিয়ে যায়।

এক লাখ ইয়াবাসহ পাচারকারী আটক