শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

বরিশালের চরমোনাইতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফ্রর্ম লোকমোর্চা সভা অনুষ্ঠিত

 বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফ্রর্ম ক্লাইমেট একশন (গেটকা) প্রকল্পের ইউনিয়ন লোকমোর্চা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় পুরোনো ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস ও ওয়েব ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জনাব জিয়াউল হক । তিনি বলেন আমার ইউনিয়নে কাজ করতে যে সকল সহযোগিতার দরকার সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রস্তুত। তিনি গেটকা প্রকল্প চালুর জন্য এনএসএস ও ওয়েব ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধ যুব প্রতিনিধি প্রান্তিক জনগোষ্ঠী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সভা শেষে একটি ২৫ সদস্য বিশিষ্ট লোকমোর্চা কমিটি গঠন করা হয়। উক্ত সভায় চেয়ারপারসন নির্বাচিত হন জনাব আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জনাব আনোয়ার হোসেন সাবেক পুলিশ কর্মকর্তা । সমাপনী বক্তব্যে জনাব আব্দুর রাজ্জাক বলেন এই কমিটির মাধ্যমে অত্র এলাকার নারীর ক্ষমতায়ন যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন ঘটবে বলে তিনি আশা করেন।

বরিশালের চরমোনাইতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফ্রর্ম লোকমোর্চা সভা অনুষ্ঠিত