শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

লামা বনবিভাগে পরিচালনা ব্যায় খাতের চারা রোপণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বান্দরবানের লামা বনবিভাগের মাতামুহুরি রেঞ্জে আলীকদম বিটের আওতাধীন মাতামুহুরি রিজার্ভ এলাকার চারা রোপণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে মাতামুহুরি সংরক্ষিত বনাঞ্চলের সীমান্ত সড়কে স্ট্রিপ বাগান পরিচালনা ব্যায় খাতের ৬০ কিলোমিটার সড়কের দুই পাশে ৬০ হাজার চারা লাগানোর জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়। তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নামেমাত্র কিছু চারা রোপণ করা হলেও বাকি কাজের টাকা আত্মসাৎ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, আলীকদম বিট কর্মকর্তা রনি পারভেজ, সাবেক রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন এলাহী এবং বর্তমান ডিএফও মোস্তাফিজুর রহমান মিলে পুরো প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন।সরকারি নীতিমালা অনুযায়ী ৬০ কিলোমিটার সৃজিত বাগান রক্ষায় পাহারাদার নিয়োগের বরাদ্দ থাকলেও মাঠপর্যায়ে কোনো পাহারাদার পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, বর্তমান ডিএফও মোস্তাফিজুর রহমান যোগদানের পর থেকেই তিনি ও বিট কর্মকর্তা রনি পারভেজ যৌথভাবে পাহারাদার নিয়োজিত দেখিয়ে বরাদ্দের অর্থ আত্মসাৎ করছেন। ফলে পাহারাদার না থাকার কারণে পুরো সৃজিত বাগান এখন ধ্বংসের মুখে।অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরে আলীকদম সীমান্ত সড়কের দুই পাশে ৪০ কিলোমিটার এলাকায় ৪০ হাজার চারা লাগানোর প্রকল্পেও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সৃজিত বাগানের ফাঁকে ফাঁকে নামেমাত্র কিছু চারা লাগিয়ে বনবিভাগের সাইনবোর্ড টানিয়ে পুরো বরাদ্দের অর্থ আত্মসাৎ করা হয়েছে।জানা যায় আলিকদম বিট কর্মকর্তা রনি পারভেজ বনবিভাগের চাকরিতে  যোগদান করেন ২০২০ সালে,অনুসন্ধানে খবর মিলে বিট কর্মকর্তা রনি পারভেজ লামা বনবিভাগের নিয়োজিত ফরেস্টারদের মধ্যে কনিষ্ঠতম ফরেস্টার।জানা গেছে ডিএফও মোস্তাফিজুর রহমান তাকে রেঞ্জের দায়িত্ব দেওয়ার প্রলোভন দেখিয়ে ডিএফও তার পারিবারিক বাজার আনানেওয়া সহ সব ধরনের ব্যাক্তিগত কাজ তাকে দিয়ে আদায় করে নিচ্ছেন। ডিএফও মোস্তাফিজুর রহমানের সাথে বিট কর্মকর্তা রনি পারভেজের অধিক সখ্যতা থাকার কারনে,রেঞ্জ কর্মকর্তাদের নির্দেশনা অমান্য করতেন। যার কারনে মাতামুহুরি রেঞ্জের সাবেক রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন এলাহী উর্ধতন কতৃপক্ষের কাছে আবেদন করে অন্যত্রে বদলী হয়ে চলে যান।যোগদানের পর থেকে দেড় বছরের অধিক সময় ধরে লামা বনবিভাগের কনিষ্ঠতম ফরেস্টার রনি পারভেজ কে রেঞ্জের দায়িত্ব দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। অথচ লামা বনবিভাগে যোগদান সূত্রে আগত দুইজন সিনিয়র ফরেস্টার মোস্তাফিজুর রহমান ও রেজাউল করিমকে প্রায় তিন মাস যাবৎ পোস্টিং না দিয়ে বসিয়ে রেখেছেন।আলীকদম বিট কর্মকর্তা রনি পারভেজের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে,বিট কর্মকর্তা জানান বিগত ১ বছর ধরে কোন পাহারাদার নিয়োগের বরাদ্দ ছিলনা। ৬০ কিলোমিটার রাস্তার দুইপাশের সৃজিত বাগানের চারা গরু ছাগল বিনষ্ট করেছে বলে জানিয়েছেন।এ বিষয়ে স্থানীয়রা বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং প্রকল্পের অর্থ কোথায় গেছে তার তদন্ত দাবি করেছেন স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা।

লামা বনবিভাগে পরিচালনা ব্যায় খাতের চারা রোপণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ