শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

লোহাগাড়ায় জাল টাকাসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩১ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩১ হাজার টাকার জাল নোট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে এসব জাল নোট সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম নগরীতে নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের নলবুনিয়া পাড়ার মৃত শওকত আলীর পুত্র মোহাম্মদ মোদ্দাছ্ছির (২৫), তার বোন খাদিজা বেগম (১৭) এবং বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ছলিম উল্লাহর কন্যা হালিমা আক্তার (১৮)।লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

লোহাগাড়ায় জাল টাকাসহ তিনজন গ্রেপ্তার