শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

দিনাজপুরে 'আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষ্যে মোবাইল কোর্টে জরিমানা আদায়

মো:মেহেদী হাসান ফুয়াদ
মো:মেহেদী হাসান ফুয়াদ
প্রকাশ : ১ মে ২০২৫, ০৭:৩৫ পিএম | প্রিন্ট সংস্করণ |

দিনাজপুরে 'আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষ্যে মোবাইল কোর্টে জরিমানা  আদায়

''আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৫'' উদযাপন উপলক্ষ্যে  'শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের' আওতায় ৩০ এপ্রিল -২০২৫ বুধবার দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  আরাফাত উদ্দীন এবং অভ্র জ্যোতি বড়াল এর নেতৃত্বে দিনাজপুর মেডিকেল মোড় এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে  একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ০৩ টি পিকআপ এর মালিকের নিকট হতে =১,০০০/- (এক হাজার) টাকা করে মোট =৩,০০০/-(তিন হাজার) জরিমানা ধার্য ও  আদায় করা হয় এবং ০৬ টি হাইড্রোলিক  হর্ন ধ্বংস  করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন  পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক  প্রভাতি রানী। দিনাজপুর জেলা  পুলিশের  একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের  সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া জানান, পরিবেশ দূষণ রোধে  এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

দিনাজপুরে 'আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষ্যে মোবাইল কোর্টে জরিমানা আদায়

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৫

featured Image

''আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৫'' উদযাপন উপলক্ষ্যে  'শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের' আওতায় ৩০ এপ্রিল -২০২৫ বুধবার দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  আরাফাত উদ্দীন এবং অভ্র জ্যোতি বড়াল এর নেতৃত্বে দিনাজপুর মেডিকেল মোড় এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে  একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ০৩ টি পিকআপ এর মালিকের নিকট হতে =১,০০০/- (এক হাজার) টাকা করে মোট =৩,০০০/-(তিন হাজার) জরিমানা ধার্য ও  আদায় করা হয় এবং ০৬ টি হাইড্রোলিক  হর্ন ধ্বংস  করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন  পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক  প্রভাতি রানী। দিনাজপুর জেলা  পুলিশের  একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের  সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া জানান, পরিবেশ দূষণ রোধে  এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত