শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

মাদকদ্রব্য সহ পিতা ও পুত্র পুলিশের হাতে আটক

মুতাসিম বিল্লাহ তানিম
মুতাসিম বিল্লাহ তানিম
প্রকাশ : ৩ মে ২০২৫, ০৩:২৬ এএম | প্রিন্ট সংস্করণ |

মাদকদ্রব্য সহ পিতা ও পুত্র পুলিশের হাতে আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়ের দোকানের অন্তরালে মাদক বিক্রির সময় মাদক বিক্রেতা পিতা-পুত্রকে পুলিশ গ্রেফতার করেছে।

 শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারস্থ ওই মাদক বিক্রেতাদ্বয়ের চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ(ফেনসিডিল)জব্দ  করা  হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে বালারহাট বাজারের চা বিক্রেতা জাহাঙ্গীর আলম (৫২)  ও তার ছেলে জাহিদ হাসান(১৯)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, চায়ের দোকানের আড়ালে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে।

 এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে তাদের দোকানে মাদক পাওয়া যায়। পরে পিতা-পুত্র দুজনকেই আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

মাদকদ্রব্য সহ পিতা ও পুত্র পুলিশের হাতে আটক

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৫

featured Image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়ের দোকানের অন্তরালে মাদক বিক্রির সময় মাদক বিক্রেতা পিতা-পুত্রকে পুলিশ গ্রেফতার করেছে।

 শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারস্থ ওই মাদক বিক্রেতাদ্বয়ের চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ(ফেনসিডিল)জব্দ  করা  হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে বালারহাট বাজারের চা বিক্রেতা জাহাঙ্গীর আলম (৫২)  ও তার ছেলে জাহিদ হাসান(১৯)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, চায়ের দোকানের আড়ালে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে।

 এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে তাদের দোকানে মাদক পাওয়া যায়। পরে পিতা-পুত্র দুজনকেই আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত