শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

দুই বছর পরে সন্দ্বীপে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণের শুভ উদ্ভোধন

নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ
নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ
প্রকাশ : ৪ মে ২০২৫, ০২:৫৩ এএম | প্রিন্ট সংস্করণ |

দুই বছর পরে সন্দ্বীপে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণের শুভ উদ্ভোধন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় প্রায় ২ বছর পর ভূর্তুকি মূল্যে নিম্ম আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য স্মার্ট কার্ডের মাধ্যমে বিতরণ করা হয়েছে। সন্দ্বীপ পৌরসভার অফিস চত্বরে শনিবার ৩ মে বেলা ১১ টায় এ পণ্য বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হয়ে পণ্য বিতরণ করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিগ্যান চাকমা, বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম, ও উপজেলা প্রকৌশলী আবদুল আলীম, এ সময় আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দীন ও বিসিবি ডিলার এমকে সফ আসাদউদ্দীন সাজ্জাদ প্রমুখ। সন্দ্বীপ উপজেলায় স্মার্ট কার্ডধারী পণ্য পাবেন ৩৯১৮ জন, প্রথমদিন পৌরসভাতে ৫৩৭ জন, এছাড়া ও রহমতপুর ২৪০,কালাপানিয়া ২৭১, মগধরা ১৭৯,বাউরিয়া ১৬৫, সারিকাইত ৩৮২, দীর্ঘাপাড় ৪১, হারামিয়া ১৭৯, মুছাপুর ৬১০, সন্তোষপুর ৩৫৯, গাছুয়া ২৩০, মাইটভাংগা ৪৫১,উড়িরচর ৪১,আজিমপুর ২৩৪ জন পণ্য পাবে। একজন ব্যক্তি ৫৪০ টাকা দিয়ে ভোজ্য তেল ২ লিটার, চাল ৫ কেজি, মশুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি ক্রয় কতে পারবেন।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

দুই বছর পরে সন্দ্বীপে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণের শুভ উদ্ভোধন

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৫

featured Image

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় প্রায় ২ বছর পর ভূর্তুকি মূল্যে নিম্ম আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য স্মার্ট কার্ডের মাধ্যমে বিতরণ করা হয়েছে। সন্দ্বীপ পৌরসভার অফিস চত্বরে শনিবার ৩ মে বেলা ১১ টায় এ পণ্য বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হয়ে পণ্য বিতরণ করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিগ্যান চাকমা, বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম, ও উপজেলা প্রকৌশলী আবদুল আলীম, এ সময় আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দীন ও বিসিবি ডিলার এমকে সফ আসাদউদ্দীন সাজ্জাদ প্রমুখ। সন্দ্বীপ উপজেলায় স্মার্ট কার্ডধারী পণ্য পাবেন ৩৯১৮ জন, প্রথমদিন পৌরসভাতে ৫৩৭ জন, এছাড়া ও রহমতপুর ২৪০,কালাপানিয়া ২৭১, মগধরা ১৭৯,বাউরিয়া ১৬৫, সারিকাইত ৩৮২, দীর্ঘাপাড় ৪১, হারামিয়া ১৭৯, মুছাপুর ৬১০, সন্তোষপুর ৩৫৯, গাছুয়া ২৩০, মাইটভাংগা ৪৫১,উড়িরচর ৪১,আজিমপুর ২৩৪ জন পণ্য পাবে। একজন ব্যক্তি ৫৪০ টাকা দিয়ে ভোজ্য তেল ২ লিটার, চাল ৫ কেজি, মশুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি ক্রয় কতে পারবেন।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত