শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত

মো:মেহেদী হাসান ফুয়াদ
মো:মেহেদী হাসান ফুয়াদ
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৫:৩২ পিএম | প্রিন্ট সংস্করণ |

দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত
দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত

দিনাজপুরের বিরামপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তালিম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা সাড়ে ৩ বছর বয়সী ছেলে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আজ (রোববার, ১১ মে) দুপুরে বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির সাব ইনস্পেক্টর তাজরুল ইসলাম। পুলিশ জানায়,পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করছিল।

এসময় বসুন্ধরা এলাকা পৌঁছালে রেললাইন পার হবার সময় অজ্ঞাত ব্যক্তি ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় তার সাথে থাকা সাড়ে ৩ বছর বয়সী সন্তান আহত হয়। তারা শহর থেকে ঔষধ কিনে নিয়ে বাসায় ফিরছিলেন।

পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা হয়। বর্তমানে নিহতের ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৫

featured Image

দিনাজপুরের বিরামপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তালিম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা সাড়ে ৩ বছর বয়সী ছেলে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আজ (রোববার, ১১ মে) দুপুরে বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির সাব ইনস্পেক্টর তাজরুল ইসলাম। পুলিশ জানায়,পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করছিল।

এসময় বসুন্ধরা এলাকা পৌঁছালে রেললাইন পার হবার সময় অজ্ঞাত ব্যক্তি ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় তার সাথে থাকা সাড়ে ৩ বছর বয়সী সন্তান আহত হয়। তারা শহর থেকে ঔষধ কিনে নিয়ে বাসায় ফিরছিলেন।

পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা হয়। বর্তমানে নিহতের ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত