চট্টগ্রামঃ সাতকানিয়া উপজেলার এওচিয়া, ছনখোলা, চূড়ামনিস্থ HAB ও MBF নামীয় ব্রিকফিল্ডে টিলা হতে মাটি কাটার বা সংগ্রহ করার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্রিকফিল্ডের ম্যানেজারকে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।শনিবার (২৪ মে) সকাল ১১ টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা ও চূড়ামনি এলাকায় HAB ও MBF ব্রিকফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।অভিযান পরিচালনাকালে উক্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ১০১৯) এর সংশ্লিষ্ট ধারায় HAB ব্রিকফিল্ডের ম্যানেজার এওচিয়া, চূড়ামনি ৬নং ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে রাবেত ইকবাল (৩৮)কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ও MBF ইটভাটার ম্যানেজার নিবারণ দেবনাথের ছেলে মানিক দেবনাথকে (৩৬)কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দুই জনকে এক লক্ষ টাকা করে মোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়। ভবিষ্যতে এহেন আইন বর্হিভূত কার্যক্রমে লিপ্ত না হওয়ার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।সহকারী কমিশনার(ভূমি) ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৫

আপনার মতামত লিখুন