শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

পোল্লাডাংগা দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এসএসসি ২০২২ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ গোলাম আলী নাইম
মোঃ গোলাম আলী নাইম
প্রকাশ : ৯ জুন ২০২৫, ১০:৩৫ পিএম | প্রিন্ট সংস্করণ |

পোল্লাডাংগা দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এসএসসি ২০২২ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদ মানে খুশি, আর এই খুশিরই বহিঃপ্রকাশ এসএসসি ২০২২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধনকে আরও একধাপ গভীর করল পোল্লাডাংগা দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

একটা সময় ছিল, যখন প্রতিদিন একসাথে ক্লাস করা, একসাথে কত হাঁসি,কান্না,ঝগড়া ইত্যাদি এসব ছিলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। ২০২২ সালে এসএসসি পাস করার পর সবাই ছড়িয়ে পড়ে নানা পথেঘাটে। কিন্তু হৃদয়ের টান তো থেমে থাকে না। সেই টানেই সবাই ফিরে আসে একজন আরেকজনের কাছে।

অনুষ্ঠানে ছিল পরিচিত মুখগুলোর সঙ্গে কুশল বিনিময়, পুরোনো স্মৃতিচারণ, খেলাধুলা ও নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। 

সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন সবাই দাঁড়িয়ে একসাথে বললো—“এই বন্ধন ছিন্ন হবার নয়”। অনেকে নিজেদের জীবনের গল্প শেয়ার করলো, কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কেউ চাকরি করছে—তবে সবার মুখে ছিলো একটাই কথা, “স্কুলের দিনগুলোই ছিলো সবচেয়ে সুন্দর”।

শেষে ছিল মধ্যাহ্নভোজ ও একসাথে ছবি তোলা, যেন প্রতিটি মুহূর্তকে স্মৃতিতে বেঁধে রাখা যায়।

এই পুনর্মিলনী শুধু একটা অনুষ্ঠানের নাম নয়, এটা ছিল এক আবেগঘন পুনর্মিলন। বন্ধুদের ভালোবাসা, আর স্কুলের সেই অমলিন স্মৃতি—সব মিলিয়ে এটি হয়ে উঠেছে জীবনের এক অনন্য অধ্যায়।

পোল্লাডাংগা দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এসএসসি ২০২২ ব্যাচ — এক হৃদয়ের নাম, এক ভালোবাসার ইতিহাস।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

পোল্লাডাংগা দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এসএসসি ২০২২ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৫

featured Image

ঈদ মানে খুশি, আর এই খুশিরই বহিঃপ্রকাশ এসএসসি ২০২২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধনকে আরও একধাপ গভীর করল পোল্লাডাংগা দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

একটা সময় ছিল, যখন প্রতিদিন একসাথে ক্লাস করা, একসাথে কত হাঁসি,কান্না,ঝগড়া ইত্যাদি এসব ছিলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। ২০২২ সালে এসএসসি পাস করার পর সবাই ছড়িয়ে পড়ে নানা পথেঘাটে। কিন্তু হৃদয়ের টান তো থেমে থাকে না। সেই টানেই সবাই ফিরে আসে একজন আরেকজনের কাছে।

অনুষ্ঠানে ছিল পরিচিত মুখগুলোর সঙ্গে কুশল বিনিময়, পুরোনো স্মৃতিচারণ, খেলাধুলা ও নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। 

সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন সবাই দাঁড়িয়ে একসাথে বললো—“এই বন্ধন ছিন্ন হবার নয়”। অনেকে নিজেদের জীবনের গল্প শেয়ার করলো, কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কেউ চাকরি করছে—তবে সবার মুখে ছিলো একটাই কথা, “স্কুলের দিনগুলোই ছিলো সবচেয়ে সুন্দর”।

শেষে ছিল মধ্যাহ্নভোজ ও একসাথে ছবি তোলা, যেন প্রতিটি মুহূর্তকে স্মৃতিতে বেঁধে রাখা যায়।

এই পুনর্মিলনী শুধু একটা অনুষ্ঠানের নাম নয়, এটা ছিল এক আবেগঘন পুনর্মিলন। বন্ধুদের ভালোবাসা, আর স্কুলের সেই অমলিন স্মৃতি—সব মিলিয়ে এটি হয়ে উঠেছে জীবনের এক অনন্য অধ্যায়।

পোল্লাডাংগা দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এসএসসি ২০২২ ব্যাচ — এক হৃদয়ের নাম, এক ভালোবাসার ইতিহাস।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত