শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

কুড়িগ্রাম এর সমাবেশে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান মামুনুল হকের

মুতাসিম বিল্লাহ তানিম
মুতাসিম বিল্লাহ তানিম
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৯:২৪ পিএম | প্রিন্ট সংস্করণ |

কুড়িগ্রাম এর সমাবেশে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান মামুনুল হকের

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, “আমরা রাজনৈতিক প্রতিযোগিতা করবো, কিন্তু সেই প্রতিযোগিতা যেন কখনোই হানাহানিতে পরিণত না হয়।” তিনি বলেন, “আমরা বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় নির্যাতিত হয়েছি। কিন্তু সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সকল রাজনৈতিক শক্তিকে ভ্রাতৃঘাতী লড়াই পরিহার করতে হবে।”

তিনি বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব বিরোধী রাজনৈতিক শক্তিকে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারবিরোধী কর্মসূচি পরিচালনার জন্য উদার আহ্বান জানান। মামুনুল হক আরও বলেন, “নিজেদের ভুলে যেন আওয়ামী অপশক্তি আবার রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

আজ বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন মুফতী ইব্রাহীম খলিল নোমানী। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা জামাল উদ্দীন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতী শারাফত হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

জনসভায় জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

কুড়িগ্রাম এর সমাবেশে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান মামুনুল হকের

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৫

featured Image

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, “আমরা রাজনৈতিক প্রতিযোগিতা করবো, কিন্তু সেই প্রতিযোগিতা যেন কখনোই হানাহানিতে পরিণত না হয়।” তিনি বলেন, “আমরা বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় নির্যাতিত হয়েছি। কিন্তু সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সকল রাজনৈতিক শক্তিকে ভ্রাতৃঘাতী লড়াই পরিহার করতে হবে।”

তিনি বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব বিরোধী রাজনৈতিক শক্তিকে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারবিরোধী কর্মসূচি পরিচালনার জন্য উদার আহ্বান জানান। মামুনুল হক আরও বলেন, “নিজেদের ভুলে যেন আওয়ামী অপশক্তি আবার রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

আজ বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন মুফতী ইব্রাহীম খলিল নোমানী। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা জামাল উদ্দীন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতী শারাফত হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

জনসভায় জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত