শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

জন্মদিনে গণমানুষের ভালবাসায় সিক্ত আদনান সাউদ

আব্দুল্লাহ আল ফরহাদ
আব্দুল্লাহ আল ফরহাদ
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পিএম | প্রিন্ট সংস্করণ |

জন্মদিনে গণমানুষের ভালবাসায় সিক্ত আদনান সাউদ
জন্মদিনে গণমানুষের ভালবাসায় সিক্ত আদনান সাউদ
জন্মদিনে গণমানুষের অফুরন্ত ভালোবাসা ও শুভকামনায় সিক্ত হয়েছেন আদনান সাউদ। তিনি বর্তমানে কক্সবাজারের বহুল জনপ্রিয় ও পাঠকপ্রিয় দৈনিক গণসংযোগ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সততা, নিষ্ঠা ও নির্ভীক অবস্থানের জন্য ইতোমধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। বুধবার (১৭ সেপ্টেম্বর) ছিল তাঁর জন্মদিন। দিনটি যেন রূপ নিয়েছিল গণমানুষের ভালবাসার উৎসবে।

ভোর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছার বন্যা শুরু হয়। কক্সবাজারের স্থানীয় সাংবাদিক থেকে শুরু করে শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা জানাতে থাকেন তাঁকে। তার টাইমলাইন হয়ে ওঠে রঙিন শুভেচ্ছা বার্তায় সরগরম।

শুধু অনলাইনে নয়, অনেকে সরাসরি তাঁর অফিসে গিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এতে তিনি অভিভূত হন এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

দীর্ঘদিন ধরে তিনি সমাজের খেটে খাওয়া মানুষের বঞ্চনার কথা বলেছেন, অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকেছেন। তিনি গরীব-দুঃখী ও মেহনতি মানুষের প্রকৃত বন্ধু। অন্যায়ের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
শুভানুধ্যায়ীরা মনে করেন, গরীব-দুঃখী ও মেহনতি মানুষের প্রতি আদনান সাউদের এই মানবিকতা তাঁকে সাধারণ মানুষের অন্তরে চিরস্থায়ী স্থান করে দিয়েছে।

প্রধান সম্পাদক হিসেবে তিনি শুধু গণসংযোগ পত্রিকাকে এগিয়ে নিচ্ছেন না; বরং তরুণ প্রজন্মের কক্সবাজারের সাংবাদিকদের জন্য হয়ে উঠেছেন অনুপ্রেরণার বাতিঘর। তার সততা, নীতির প্রতি অটল অবস্থান এবং অকুণ্ঠ সাহস নতুন প্রজন্মকে শিখিয়েছে-সত্য প্রকাশের জন্য কোনো আপস নেই। তাঁর কাজ ও আদর্শ থেকে নতুনরা পথ খুঁজে নিচ্ছে আলোকিত ভবিষ্যতের।

তাঁর জন্মদিন উপলক্ষে শুভানুধ্যায়ীরা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বলেছেন, আদনান সাউদ যেন সর্বদা সুস্থ থাকেন, দীর্ঘায়ু হন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সফলতার শিখরে আরোহণ করেন।
তারা আরও কামনা করেছেন, তিনি সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে থাকুন। শুভানুধ্যায়ীদের বিশ্বাস, আদনান সাউদ আগামী দিনগুলোতেও সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে থেকে নিরলসভাবে কাজ করে যাবেন।

অগণিত শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আদনান সাউদ বলেন, ‘জন্মদিনে যে পরিমাণ ভালোবাসা, সম্মান ও দোয়া পেয়েছি, তা আমার জীবনের এক বিশাল প্রাপ্তি। কক্সবাজারের সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আমাকে যেভাবে মনে রেখেছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং সরাসরি উপস্থিত হয়ে ফুল দিয়ে ভালবাসা জানিয়েছেন-এটি আমার জন্য এক অবর্ণনীয় অনুভূতি। এই ভালোবাসাই আমার শক্তি, আমার অনুপ্রেরণা হয়ে থাকবে।

আমি বিশ্বাস করি, মানুষের জন্য কাজ করার চেয়ে বড় দায়িত্ব আর কিছু নেই। তাই আগামী দিনে আরও নিষ্ঠা, সততা ও সাহসিকতার সাথে সমাজের খেটে খাওয়া মানুষের বঞ্চনার কথা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমার কণ্ঠস্বরকে আরও বেশি শক্তিশালী করবে।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

জন্মদিনে গণমানুষের ভালবাসায় সিক্ত আদনান সাউদ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত