শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

পর্নোগ্রাফির সঙ্গে জড়িত বাংলাদেশি তারকা-যুগল গ্রেপ্তার

ইকবাল চৌধুরী
ইকবাল চৌধুরী
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০১:২৯ পিএম | প্রিন্ট সংস্করণ |

পর্নোগ্রাফির সঙ্গে জড়িত বাংলাদেশি তারকা-যুগল গ্রেপ্তার
বিশ্ব প্লাটফর্মে পর্নোগ্রাফির সঙ্গে জড়িত বাংলাদেশি তারকা যুগলকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বিশ্ব প্লাটফর্মে পর্নোগ্রাফির সঙ্গে জড়িত বাংলাদেশি তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে বান্দরবান জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।সোমবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্নো কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত ওয়েবটি বিশ্বের জনপ্রিয় পর্নো সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। সিআইডির একটি টিম বান্দরবান থেকে তাদের গ্রেপ্তার করেছে। তাদের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। জানা গেছে, ওই পর্নো-তারকা যুগল বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন। বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধই করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্নো ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।সম্প্রতি দ্য ডিসেন্ট নামের একটি সংবাদমাধ্যম এই যুগলের বিষয়টি সামনে আনে।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

পর্নোগ্রাফির সঙ্গে জড়িত বাংলাদেশি তারকা-যুগল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

featured Image

বিশ্ব প্লাটফর্মে পর্নোগ্রাফির সঙ্গে জড়িত বাংলাদেশি তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে বান্দরবান জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।সোমবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্নো কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত ওয়েবটি বিশ্বের জনপ্রিয় পর্নো সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। সিআইডির একটি টিম বান্দরবান থেকে তাদের গ্রেপ্তার করেছে। তাদের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। জানা গেছে, ওই পর্নো-তারকা যুগল বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন। বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধই করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্নো ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।সম্প্রতি দ্য ডিসেন্ট নামের একটি সংবাদমাধ্যম এই যুগলের বিষয়টি সামনে আনে।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত