দৈনিক দৈনন্দিন পত্রিকার বিশেষ প্রতিনিধি অনুসন্ধানী সাংবাদিক আদিল আহামেদ চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সাংবাদিক আদিল আহামেদ চৌধুরী কক্সবাজারের চকরিয়ার ফাইতং এলাকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত শেষে মোটরসাইকেলযোগে চকরিয়া ফেরার পথে বানিয়ারছড়া স্টেশনে পৌঁছালে, ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজা আকবর ও তার ভাই, ফাইতং ইউনিয়ন বিএনপির নেতা পরিচয়দানকারী আলী আকবর, সন্ত্রাসী বাহিনী নিয়ে তার ওপর হামলা চালান।
বানিয়ারছড়া স্টেশনে উপস্থিত পথচারী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে সশস্ত্র সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার দুই ঘণ্টা পর সুজা আকবর সাংবাদিকের মোবাইলে ফোন দিয়ে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
পরের দিন (২২ অক্টোবর) ভুক্তভোগী সাংবাদিক চকরিয়া থানায় উপস্থিত হয়ে তিনজনকে আসামি করে একটি এজাহার দাখিল করেন। এবিষয়ে তদন্তের দায়িত্ব প্রাপ্ত চকরিয়া থানার উপপরিদর্শক সাকিব জানায়, ঘটনাস্থলে গিয়েছিলাম ঘটনার সত্যতা পেয়েছি, হয়তো উভয় পক্ষ মীমাংসায় যাচ্ছে। তবে ওসি স্যার ছুটিতে গিয়েছে স্যার ভাল আসলে একটা সিদ্ধান্ত নিবে।
অনুসন্ধানী সাংবাদিক আদিল আহামেদ চৌধুরী জানান, ফাইতং ইউনিয়নে কাঠ-ব্যবসায়ী সমিতির নামে দীর্ঘদিন ধরে সমিতির সভাপতি ইট ভাটার মালিক জলিল কোম্পানি ও ক্যাশিয়ার সুজা আকবর কাঠ-ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। এসব বিষয় নিয়ে সাংবাদিকের অনুসন্ধান চলছে বুঝতে পেরে জলিল কোং নেতৃত্বে সুজা আকবর ও আলী আকবর তাদের সন্ত্রাসী বাহিনীসহ এমন ঘটনা ঘটিয়েছে।
চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ জানান সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসীদের সঠিক তদন্তের মাধ্যমে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন