কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মাদক শনাক্তকরণে প্রশিক্ষিত কে-নাইন (K-9) ডগ ‘মেঘলার দক্ষতায় অবৈধ চোলাই মদ পাচারের একটি চেষ্টার রহস্য উদ্ঘাটিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি ইজি বাইকে তল্লাশির সময় মাদকসহ দুইজন পাচারকারীকে আটক করে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশি পরিচালনাকালে সন্দেহজনক একটি ইজি বাইক থামান। এসময় মাদক শনাক্তকারী ডগ ‘মেঘলা’ বাইকের যাত্রী ও গাড়িতে মাদক থাকার ইঙ্গিত দেয়। পরে গভীর তল্লাশিতে ইজি বাইকের পিছনের সিটের নিচে পানির বোতলের ভেতরে লুকানো অবস্থায় ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে মদ বহনকারী ও সহায়তাকারী দুইজন কে আটক করা হয় আটককৃতরা হলেন মোঃ আবুল হাশেম (৩৬), পিতা-আবুল কাশেম, মাতা-আছিয়া খাতুন মোঃ কালা মিয়া (৩২), পিতা-বেদু মিয়া, মাতা-লায়লা খাতুনন হোয়াইক্যং টেকনাফ।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান দমনই তাদের প্রধান দায়িত্ব। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রাখবে।

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন