চট্টগ্রাম নগরীর (সিএমপি) খুলশীতে সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)(উত্তর-দক্ষিণ)।এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা একটি প্রাইভেটকারসহ সকল মালামাল উদ্ধার করা হয়েছে।গত বুধবার ( ২২ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।জানা যায় গত ১০ অক্টোবর দুপুরে খুলশীর বিটিআই উইং সোর্ড বিল্ডিংয়ের গলিতে ১০/১২ জন ডাকাত সাংবাদিক পরিচয় দিয়ে ৪ তলার একটি বাসায় প্রবেশ করে। এসময় তারা বাসার দুইজন মহিলসহ বাদীকে ধারালো ছোরা দিয়ে জিম্মি করে,প্রায় আড়াই ঘন্টা ধরে ডাকাতি করে।এসময় ডাকাত দল ২০২২ মডেলের ৪৫ লক্ষ টাকা মূল্যের ১টি টয়োটা করলাক্রস হাইব্রিড প্রাইভেট কার;সহ বেশ কিছু মালামাল ডাকাতি করে নিয়ে যায়।এ ঘটনায় পরদিন ১১অক্টোবর খুলশী থানায় একটি মামলা দায়ের করা হলে চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজের নির্দেশনাই মামলাটি তদন্তের জন্য উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর-দক্ষিণ)এর নিকট দায়িত্ব দেওয়া হয়।পরবর্তীতে ডিসি ডিবি(উত্তর-দক্ষিণ) মামলাটির তদন্তভার এসআই মোঃ মহিউদ্দিন রাজু কে দিলে তিনি গত বুধবার নগরীর বায়েজিদ,ইপিজেড ও কোতয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হল- আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নুর মোহাম্মদ সাব্বির রকি (২২), মো. রোবেল হোসেন (৩১) ও মো. ফয়সাল (২২)।এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা করলা ক্রস হাইব্রিড নতুন গাড়ি ও টাকাসহ লুট করা সব মালামাল উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন