কক্সবাজার, ২৬ অক্টোবর ২০২৫:কক্সবাজারের টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শহিদ উল্লাহকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।র্যাব-১৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৫, কক্সবাজার তাদের দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় আজ (২৬ অক্টোবর ২০২৫) বিকেলে র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার শাপলা চত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় ২০১৯ সালের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদ উল্লাহকে (২৩) গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শহিদ উল্লাহ টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়া এলাকার আব্দুস শুক্কুরের পুত্র।তিনি কক্সবাজারের টেকনাফ মডেল থানার মামলা নং ৫১, তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯ এর আসামি ছিলেন। মামলায় ২০২৪ সালের ১৩ নভেম্বর কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন