শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

ব্যাটালিয়ন ২ বিজিবি-এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শাহিন আলম
শাহিন আলম
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম | প্রিন্ট সংস্করণ |

ব্যাটালিয়ন ২ বিজিবি-এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আজ ২৭ অক্টোবর উদযাপন করছে গৌরবময় ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।১৯৪৮ সালের ২৭ অক্টোবর ময়মনসিংহের খাগডহরে প্রতিষ্ঠিত এ ব্যাটালিয়ন দীর্ঘ ৭৭ বছরের ইতিহাসে দেশের সীমান্ত সুরক্ষায় রেখেছে অনন্য অবদান। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক মানবপাচার ও মাদকবিরোধী অভিযানে ২ বিজিবি’র সাহসী সদস্যরা দেখিয়েছেন অসামান্য দক্ষতা ও আত্মত্যাগের নজির।মাত্র এক বছরে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাটালিয়নটি ১৭৯ জন আসামি গ্রেফতার, ৫৭ লক্ষাধিক ইয়াবা, ৪.২০৬ কেজি আইস, ২.০৮৮ কেজি স্বর্ণ এবং বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদক ও চোরাচালানের মোট মূল্য প্রায় ২১৮ কোটি ২৪ লাখ ৯৮ হাজার টাকা।এছাড়াও, ৩৮৭ জন ভুক্তভোগী উদ্ধার, ৮৭ জন মানবপাচারকারী আটক, আরাকান আর্মির কাছে আটক ১২৪ জন জেলে উদ্ধার এবং ৩৪ জন মিয়ানমার নিরাপত্তা সদস্যের নিরাপদ প্রত্যাবাসনের মতো সফল অভিযান পরিচালনা করেছে টেকনাফ ব্যাটালিয়ন।মানবিক সহায়তার অংশ হিসেবে ব্যাটালিয়ন ৪৪০ জনকে শীতবস্ত্র, ৮টি মেডিকেল ক্যাম্পে ১০৯৭ জনকে চিকিৎসা ও প্রায় ১০০০ জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে।অনুষ্ঠানে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন যতদিন উড়বে লাল-সবুজ পতাকা, ততদিন আমরা দেশের সর্বদক্ষিণ সীমান্তের দুর্ভেদ্য প্রাচীর। টেকনাফ ব্যাটালিয়নের প্রতিটি সদস্য দেশ, পতাকা ও মানুষের নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে সদা প্রস্তুত।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ব্যাটালিয়ন ২ বিজিবি-এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫

featured Image

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আজ ২৭ অক্টোবর উদযাপন করছে গৌরবময় ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।১৯৪৮ সালের ২৭ অক্টোবর ময়মনসিংহের খাগডহরে প্রতিষ্ঠিত এ ব্যাটালিয়ন দীর্ঘ ৭৭ বছরের ইতিহাসে দেশের সীমান্ত সুরক্ষায় রেখেছে অনন্য অবদান। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক মানবপাচার ও মাদকবিরোধী অভিযানে ২ বিজিবি’র সাহসী সদস্যরা দেখিয়েছেন অসামান্য দক্ষতা ও আত্মত্যাগের নজির।মাত্র এক বছরে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাটালিয়নটি ১৭৯ জন আসামি গ্রেফতার, ৫৭ লক্ষাধিক ইয়াবা, ৪.২০৬ কেজি আইস, ২.০৮৮ কেজি স্বর্ণ এবং বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদক ও চোরাচালানের মোট মূল্য প্রায় ২১৮ কোটি ২৪ লাখ ৯৮ হাজার টাকা।এছাড়াও, ৩৮৭ জন ভুক্তভোগী উদ্ধার, ৮৭ জন মানবপাচারকারী আটক, আরাকান আর্মির কাছে আটক ১২৪ জন জেলে উদ্ধার এবং ৩৪ জন মিয়ানমার নিরাপত্তা সদস্যের নিরাপদ প্রত্যাবাসনের মতো সফল অভিযান পরিচালনা করেছে টেকনাফ ব্যাটালিয়ন।মানবিক সহায়তার অংশ হিসেবে ব্যাটালিয়ন ৪৪০ জনকে শীতবস্ত্র, ৮টি মেডিকেল ক্যাম্পে ১০৯৭ জনকে চিকিৎসা ও প্রায় ১০০০ জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে।অনুষ্ঠানে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন যতদিন উড়বে লাল-সবুজ পতাকা, ততদিন আমরা দেশের সর্বদক্ষিণ সীমান্তের দুর্ভেদ্য প্রাচীর। টেকনাফ ব্যাটালিয়নের প্রতিটি সদস্য দেশ, পতাকা ও মানুষের নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে সদা প্রস্তুত।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত