শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

কক্সবাজারে ‘জয় বাংলা’ স্লোগানে ভাইরাল ইরফানুল হক আটক

দৈনিক বাংলাদেশ ডেস্ক
দৈনিক বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ২ নভেম্বর ২০২৫, ১১:৫৭ এএম | প্রিন্ট সংস্করণ |

কক্সবাজারে ‘জয় বাংলা’ স্লোগানে ভাইরাল ইরফানুল হক আটক
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা:ইরফানুল হক

কক্সবাজারের টেকপাড়া এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ইরফানুল হকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের টেকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ইরফানুল হকের নেতৃত্বে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে এক সমাবেশে উত্তেজনা সৃষ্টি হয়। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে ঘটনাটি। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইরফানুল হকসহ তিনজন ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে, স্থানীয়ভাবে তার বিরুদ্ধে হুন্ডি ব্যবসা, নারীদের জড়িয়ে অনৈতিক কার্যকলাপ এবং মাদক কারবারে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে বলে এলাকাবাসী দাবি করেছেন।কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ভিডিও এবং অন্যান্য অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইরফানুল হক আটকের পর টেকপাড়ায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারে ‘জয় বাংলা’ স্লোগানে ভাইরাল ইরফানুল হক আটক

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫

featured Image

কক্সবাজারের টেকপাড়া এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ইরফানুল হকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের টেকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ইরফানুল হকের নেতৃত্বে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে এক সমাবেশে উত্তেজনা সৃষ্টি হয়। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে ঘটনাটি। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইরফানুল হকসহ তিনজন ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে, স্থানীয়ভাবে তার বিরুদ্ধে হুন্ডি ব্যবসা, নারীদের জড়িয়ে অনৈতিক কার্যকলাপ এবং মাদক কারবারে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে বলে এলাকাবাসী দাবি করেছেন।কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ভিডিও এবং অন্যান্য অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইরফানুল হক আটকের পর টেকপাড়ায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত