আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে দলের মহা সচিব মির্জা ফখরুল ইসলাম এ তালিকা প্রকাশ করেন।চট্টগ্রামের সম্ভাব্য ১০ আসনের মধ্যে ঘোষণা করা হয় চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাহউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মিশকাতুল ইসলাম চৌধুরীকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। যে-ই ৬ আসনে ভাগ্য ঝুলে রয়েছে নেতাকর্মীদের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) ও চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।বিএনপির পক্ষ থেকে জানা যায় বাকি ৬ আসনে স্থানীয় নেতাদের মতামত ও কেন্দ্রীয় পর্যায়ের পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর শিগগিরই এসব আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।দলটির সূত্র জানা যায় যারা দলের দুঃসময়ে তৃণমূলের নেতা-কর্মীদের পাশে ছিলো এবং ভোটারদের কাছে জনপ্রিয় তাদের কথা আগে চিন্তা করা হচ্ছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ জেলায় শক্তিশালী প্রার্থী মনোনয়ন দিতে চায় বিএনপি এছাড়াও প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থান ও মাঠ পর্যায়ের কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন