কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং এলাকায় সেনাবাহিনী ও বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) যৌথ মাদকবিরোধী অভিযানে ২১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পাচারে জড়িত সন্দেহে একজন আসামীকে আটক করা হয়।সূত্র জানায়, মঙ্গলবার ভোরে উনচিপ্রাং ইউনিয়নের সীমান্ত সংলগ্ন এলাকায় সেনাবাহিনী ও বিজিবির একটি যৌথ দল মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৫
কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং এলাকায় সেনাবাহিনী ও বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) যৌথ মাদকবিরোধী অভিযানে ২১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পাচারে জড়িত সন্দেহে একজন আসামীকে আটক করা হয়।সূত্র জানায়, মঙ্গলবার ভোরে উনচিপ্রাং ইউনিয়নের সীমান্ত সংলগ্ন এলাকায় সেনাবাহিনী ও বিজিবির একটি যৌথ দল মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন