শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে ব্রীজের নিচে মিলল লাশ

শাহিন আলম
শাহিন আলম
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম | প্রিন্ট সংস্করণ |

রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে ব্রীজের নিচে মিলল লাশ
নিহতমোহাম্মদ ইউনুস সিকদার।

কক্সবাজারের টেকনাফের হ্নীলা এইচ. কে আনোয়ারের মৎস্যঘেরের পাশে প্রধান সড়কের ব্রিজের নিচ থেকে মোহাম্মদ ইউনুস সিকদার নামের এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউনুস সিকদার বলে সনাক্ত করেছেন স্থানীয়রা, মঙ্গলবার রাতে সংগঠনের সাধারণ সম্পাদকের বাড়িতে আমন্ত্রণে গিয়েছিলেন বলে পুলিশ ও নিহতের স্বজনরা নিশ্চিত করেছেন।

বুধবার, ০৫ নভেম্বর সকাল ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এইচ.কে আনোয়ারের মৎস্যঘের এর পাশে প্রধান সড়কের ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর।

নিহত মোহাম্মদ ইউনুস সিকদার টেকনাফের সাবরাং ইউনিয়নের চান্দলি পাড়ার মৃত হাজী মোহাম্মদ কাসেমের ছেলে। তিনি সাবরাং ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি ছিলেন।

টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, ব্রীজের নিচে পানিতে ভাসমান অবস্থায় একজন পুরুষের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি থেকে উপরে তুলে মরদেহটি সনাক্ত করে, নিহতের নাম মোহাম্মদ ইউনুস সিকদার। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে ব্রীজের নিচে মিলল লাশ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৫

featured Image

কক্সবাজারের টেকনাফের হ্নীলা এইচ. কে আনোয়ারের মৎস্যঘেরের পাশে প্রধান সড়কের ব্রিজের নিচ থেকে মোহাম্মদ ইউনুস সিকদার নামের এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউনুস সিকদার বলে সনাক্ত করেছেন স্থানীয়রা, মঙ্গলবার রাতে সংগঠনের সাধারণ সম্পাদকের বাড়িতে আমন্ত্রণে গিয়েছিলেন বলে পুলিশ ও নিহতের স্বজনরা নিশ্চিত করেছেন।

বুধবার, ০৫ নভেম্বর সকাল ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এইচ.কে আনোয়ারের মৎস্যঘের এর পাশে প্রধান সড়কের ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর।

নিহত মোহাম্মদ ইউনুস সিকদার টেকনাফের সাবরাং ইউনিয়নের চান্দলি পাড়ার মৃত হাজী মোহাম্মদ কাসেমের ছেলে। তিনি সাবরাং ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি ছিলেন।

টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, ব্রীজের নিচে পানিতে ভাসমান অবস্থায় একজন পুরুষের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি থেকে উপরে তুলে মরদেহটি সনাক্ত করে, নিহতের নাম মোহাম্মদ ইউনুস সিকদার। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত