শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

কোটালীপাড়া থানায় ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত

রিকি শেখ
রিকি শেখ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৫ এএম | প্রিন্ট সংস্করণ |

কোটালীপাড়া থানায় ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত
সংগৃহীত ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেরা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তদের বোমা হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

আজ  সোমবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে কোটালীপাড়া থানায় একটি এবং উপজেলা পরিষদ লক্ষ্য করে দুটি ককটেল হামলা করা হয়। 

আহতরা হলেন, কোটালীপাড়া থানার নারী কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল নজরুল ইসলাম (৫২)। আহতরা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস এ তথ্য জানিয়েছেন। 

ওই কর্মকর্তা বলেন, আহতরা আমাকে জানিয়েছেন, থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

আহতরা সবাই কোটালীপাড়া থানার কনস্টেবল বলে ওই কর্মকর্তা জানান।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, রাত ১০টার দিকে থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল মারা হয়।

তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এস আই মামুন বলেন, কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো উদ্ধার ও তদন্ত কাজ শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

কোটালীপাড়া থানায় ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

featured Image

গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেরা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তদের বোমা হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

আজ  সোমবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে কোটালীপাড়া থানায় একটি এবং উপজেলা পরিষদ লক্ষ্য করে দুটি ককটেল হামলা করা হয়। 

আহতরা হলেন, কোটালীপাড়া থানার নারী কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল নজরুল ইসলাম (৫২)। আহতরা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস এ তথ্য জানিয়েছেন। 

ওই কর্মকর্তা বলেন, আহতরা আমাকে জানিয়েছেন, থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

আহতরা সবাই কোটালীপাড়া থানার কনস্টেবল বলে ওই কর্মকর্তা জানান।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, রাত ১০টার দিকে থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল মারা হয়।

তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এস আই মামুন বলেন, কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো উদ্ধার ও তদন্ত কাজ শুরু হয়েছে।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত