শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

কক্সবাজারে নবাগত পুলিশ সুপারের পুলিশ লাইন্স পরিদর্শন

আব্দুল্লাহ আল ফরহাদ
আব্দুল্লাহ আল ফরহাদ
প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম | প্রিন্ট সংস্করণ |

কক্সবাজারে নবাগত পুলিশ সুপারের পুলিশ লাইন্স পরিদর্শন
পুলিশ সুপারের পুলিশ লাইন্স পরিদর্শন

কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অদ্য ৩০ নভেম্বর পুলিশ লাইন্স, কক্সবাজার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও অবকাঠামোর সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

তিনি এদিন অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা, সি-স্টোর, ফোর্সের মেস, ব্যারাক এবং পুলিশ লাইন্স প্রাঙ্গণসহ মসজিদ ঘুরে দেখেন। প্রতিটি ইউনিটের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান উন্নয়ন ও শৃঙ্খলা আরও জোরদারের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জনাব আবু সাঈদ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কক্সবাজার; জনাব নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)সহ কক্সবাজার জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নবাগত পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণ, শৃঙ্খলা ও পেশাগত কার্যক্রমকে আরও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারে নবাগত পুলিশ সুপারের পুলিশ লাইন্স পরিদর্শন

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অদ্য ৩০ নভেম্বর পুলিশ লাইন্স, কক্সবাজার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও অবকাঠামোর সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

তিনি এদিন অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা, সি-স্টোর, ফোর্সের মেস, ব্যারাক এবং পুলিশ লাইন্স প্রাঙ্গণসহ মসজিদ ঘুরে দেখেন। প্রতিটি ইউনিটের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান উন্নয়ন ও শৃঙ্খলা আরও জোরদারের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জনাব আবু সাঈদ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কক্সবাজার; জনাব নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)সহ কক্সবাজার জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নবাগত পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণ, শৃঙ্খলা ও পেশাগত কার্যক্রমকে আরও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত