শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

শরীয়তপুরে মালিকানাধীন সম্পত্তি জবর দখল

রোমানা আক্তার
রোমানা আক্তার
প্রকাশ : ৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম | প্রিন্ট সংস্করণ |

শরীয়তপুরে মালিকানাধীন সম্পত্তি জবর দখল
সম্পত্তি জবর দখল
শরীয়তপুর সদর উপজেলার ধানুকা গ্রামে মাইনদ্দিন বেপারীর মালিকানাধীন জমি ও পুকুর জবরদখলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী প্রতিবেশীর বিরুদ্ধে। লিখিত অভিযোগে মাইনদ্দিন বেপারী জানান, দীর্ঘদিন ভোগদখলে থাকা তার জমি সম্প্রতি জোরপূর্বক দখলের চেষ্টা চলছে। শুক্রবার দখল করা জমিতে জোরপূর্বক ঘর তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া গত বুধবার সকালে স্থানীয় ইয়াছিন ঢালী ও তার ছেলে মনির হোসেন ঢালী তাদের পুকুর থেকে সব মাছ ধরে নিয়ে গেছে বলেও অভিযোগে উল্লেখ করেন মাইনদ্দিন। ইতোমধ্যে তিনি জেলা পুলিশ সুপার ও ভূমি সহকারী কর্মকর্তার কাছে সুষ্ঠু তদন্ত ও আইনি সহায়তার আবেদন জানিয়েছেন।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্র অনুযায়ী, দীর্ঘদিন ধরে মাইনদ্দিন বেপারীর কাগজপত্রভুক্ত জমি দখলের উদ্দেশ্যে প্রভাবশালী ইয়াছিন ঢালী ও মনির হোসেন ঢালী বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। মাইনদ্দিন বেপারী জানান, “আমরা মিনাজ উদ্দিন বেপারীর কাছ থেকে ১.২২ একর জমি অ্যাওয়াজ বদলের মাধ্যমে ক্রয় করে পূর্বপুরুষের আমল থেকেই ভোগদখলে আছি। ৮০ নম্বর ধানুকা মৌজার বি.আর.এস. খতিয়ান-৪৫০ এর ১২০৯ ও ১১৯২ নং দাগের ৫৯ শতক জমি জোরপূর্বক দখল করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে ইয়াছিন ঢালী।”

তিনি আরও দাবি করেন, বিএস রেকর্ড, আরএস রেকর্ড ও দলিলসহ মালিকানার প্রমাণ থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা সন্ত্রাসী কায়দায় জমিতে ত্রাস সৃষ্টি করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মাইনদ্দিনের ভাই ফজলুল হক বেপারী বলেন, এই সম্পত্তি আমরা ৭০–৮০ বছর ধরে ভোগদখলে আছি। গত ১০–১২ দিন ধরে ঢালী ও তার ছেলে জায়গাটি জোরপূর্বক দখল করে মাটি ভরাট করছে এবং পুকুরের মাছ ধরে নিয়ে যাচ্ছে।

মাইনদ্দিনের স্ত্রী কমলা বেগম বলেন, বিয়ের পর ৪০ বছর ধরেই এই জায়গা আমাদের দেখছি। এখন ঢালীরা জোর করে দখল করে নিচ্ছে। প্রতিবাদ করতে গেলেই হুমকি দেয়।

অভিযোগকারীর ছেলে মো. মাইনউদ্দিন বেপারী জানান, ইয়াছিন ঢালী, তার ছেলে মনির ও রুহুল আমীন বেপারী আমাদের পৈতৃক সম্পত্তি দখল করে মাটি ভরাট করছে, সাইনবোর্ড লাগিয়েছে এবং এখন জোর করে ঘর তুলছে। পুকুর থেকে ২–৩ লাখ টাকার মাছও ধরে নিয়ে গেছে। বাধা দিতে গেলে খুন করার হুমকি দেয়।

অভিযুক্ত মনির হোসেন ঢালী অভিযোগ অস্বীকার করে বলেন, জোর করে কারও জমি দখল করা সম্ভব নয়। পৌরসভার এক ইঞ্চি জায়গাও কেউ ছাড়বে না। আমাদের জায়গার এসএ মিউটেশন আছে, নথির কপি-ছবিও সংগ্রহ করেছি। তাদের কাগজপত্র ভুয়া। জমি আমাদের—আমরা দখল করব কেন?

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

শরীয়তপুরে মালিকানাধীন সম্পত্তি জবর দখল

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত