শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

কক্সবাজারে নবনিযুক্ত ওসিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রোমানা আক্তার
রোমানা আক্তার
প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম | প্রিন্ট সংস্করণ |

কক্সবাজারে নবনিযুক্ত ওসিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবনিযুক্ত ওসিদের সাথে মতবিনিময় সভা
কক্সবাজার জেলার নবনিযুক্ত অফিসার ইনচার্জদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। তিনি নবনিযুক্ত ওসিদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের নিরাপত্তা ও সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন- নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)।

এছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে কর্মকর্তারা দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, জবাবদিহিতা ও জনসেবায় নিবেদিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারে নবনিযুক্ত ওসিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image
কক্সবাজার জেলার নবনিযুক্ত অফিসার ইনচার্জদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। তিনি নবনিযুক্ত ওসিদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের নিরাপত্তা ও সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন- নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)।

এছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে কর্মকর্তারা দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, জবাবদিহিতা ও জনসেবায় নিবেদিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত