শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

আগামীকাল চট্টগ্রামে বিএনপি'র নির্বাচনী সভার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন সিএমপি কমিশনার

রকসী সিকদার
রকসী সিকদার
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:২৭ এএম | প্রিন্ট সংস্করণ |

আগামীকাল চট্টগ্রামে বিএনপি'র নির্বাচনী সভার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন সিএমপি কমিশনার

আজ (শনিবার) ২৪ জানুয়ারি ২০২৬ রাত ৮ টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপি কর্তৃক আয়োজিত আগামীকালের নির্বাচনী সভার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন তদারকি করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।এসময় তিনি গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে মোতায়েনকৃত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সিসিটিভি মনিটরিং, টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন সিএমপি কমিশনার।এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, নগরবাসীর জানমাল রক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্ক অবস্থানে রয়েছে।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আগামীকাল চট্টগ্রামে বিএনপি'র নির্বাচনী সভার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন সিএমপি কমিশনার

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

আজ (শনিবার) ২৪ জানুয়ারি ২০২৬ রাত ৮ টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপি কর্তৃক আয়োজিত আগামীকালের নির্বাচনী সভার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন তদারকি করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।এসময় তিনি গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে মোতায়েনকৃত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সিসিটিভি মনিটরিং, টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন সিএমপি কমিশনার।এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, নগরবাসীর জানমাল রক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্ক অবস্থানে রয়েছে।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত