প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
টুরিস্ট পুলিশের তৎপরতায় ছিনতাই হওয়া ৪টি স্মার্টফোন উদ্ধার
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
কক্সবাজারে টুরিস্ট পুলিশের তৎপরতায় ছিনতাই হওয়া তিনটি আইফোন ও একটি স্যামসাং আল্ট্রা স্মার্টফোনসহ মোট চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
টুরিস্ট ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ধারাবাহিক নজরদারি ও তথ্যভিত্তিক অভিযানের অংশ হিসেবে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সংক্রান্ত বিষয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নে জিডি নং-৫৬৮ (তারিখ: ২৭/০১/২০২৬) এবং জিডি নং-৫৮২ (তারিখ: ২৮/০১/২০২৬) নথিভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটক কিংবা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। ছিনতাই, চুরি বা অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীরা যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে। কক্সবাজারে অপরাধ করে কেউ নিরাপদ আশ্রয় পাবে-এমন ধারণা থাকলে তা ভুল প্রমাণিত হবে।
তিনি আরও বলেন, পর্যটননির্ভর এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা টুরিস্ট পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ লক্ষ্যে নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা ও মাঠপর্যায়ের নজরদারি জোরদার করা হয়েছে।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখতে এবং অপরাধমুক্ত পর্যটন নগরী কক্সবাজার গড়ে তুলতে কঠোর অবস্থানে থেকে কাজ করে যাবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদনির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী
কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন