শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

সেন্টমার্টিনে দখলবাজদের দিন শেষ : আপেল মাহমুদের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রোমানা আক্তার
রোমানা আক্তার
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ এএম | প্রিন্ট সংস্করণ |

সেন্টমার্টিনে দখলবাজদের দিন শেষ : আপেল মাহমুদের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ
আপেল মাহমুদের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরিবেশ সংরক্ষণ ও পর্যটন এলাকা দখলমুক্ত রাখতে সেন্টমার্টিন দ্বীপে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আলহাজ্ব আপেল মাহমুদ। তার সরাসরি নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেন্টমার্টিন সী-বীচে গড়ে ওঠা একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে টুরিস্ট পুলিশকে সার্বিক সহায়তা প্রদান করে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানকালে সমুদ্র সৈকতসংলগ্ন বিভিন্ন স্থানে অনুমোদনহীনভাবে নির্মিত দোকানপাট, অস্থায়ী ঘর, শেডসহ নানা ধরনের অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এসব স্থাপনার কারণে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছিল বলে জানান সংশ্লিষ্টরা।

অভিযান শেষে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আলহাজ্ব আপেল মাহমুদ বলেন,
“সেন্টমার্টিন দ্বীপ একটি পরিবেশ সংবেদনশীল ও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এখানে অবৈধ স্থাপনা নির্মাণ করে পরিবেশ ধ্বংসের কোনো সুযোগ দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতিতে পুরো অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। স্থানীয়দের একটি অংশ এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও অপরিকল্পিত স্থাপনার কারণে সেন্টমার্টিনের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রশাসনের এমন কঠোর উদ্যোগ দ্বীপ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটন শহর কক্সবাজার পেরিয়ে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ রক্ষা ও পর্যটন ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে ভবিষ্যতেও সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সেন্টমার্টিনে দখলবাজদের দিন শেষ : আপেল মাহমুদের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image
পরিবেশ সংরক্ষণ ও পর্যটন এলাকা দখলমুক্ত রাখতে সেন্টমার্টিন দ্বীপে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আলহাজ্ব আপেল মাহমুদ। তার সরাসরি নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেন্টমার্টিন সী-বীচে গড়ে ওঠা একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে টুরিস্ট পুলিশকে সার্বিক সহায়তা প্রদান করে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানকালে সমুদ্র সৈকতসংলগ্ন বিভিন্ন স্থানে অনুমোদনহীনভাবে নির্মিত দোকানপাট, অস্থায়ী ঘর, শেডসহ নানা ধরনের অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এসব স্থাপনার কারণে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছিল বলে জানান সংশ্লিষ্টরা।

অভিযান শেষে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আলহাজ্ব আপেল মাহমুদ বলেন,
“সেন্টমার্টিন দ্বীপ একটি পরিবেশ সংবেদনশীল ও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এখানে অবৈধ স্থাপনা নির্মাণ করে পরিবেশ ধ্বংসের কোনো সুযোগ দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতিতে পুরো অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। স্থানীয়দের একটি অংশ এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও অপরিকল্পিত স্থাপনার কারণে সেন্টমার্টিনের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রশাসনের এমন কঠোর উদ্যোগ দ্বীপ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটন শহর কক্সবাজার পেরিয়ে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ রক্ষা ও পর্যটন ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে ভবিষ্যতেও সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত