প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে চৌফলদন্ডীতে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে পুলিশের মতবিনিময়
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার সদর মডেল থানাধীন চৌফলদন্ডী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে রাখাইন পল্লী, হিন্দু সম্প্রদায়সহ সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) চৌফলদন্ডী ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ রাখাইন পল্লীতে রাখাইন সম্প্রদায়ের সঙ্গে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর সার্কেল আহমেদ পেয়ার, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিনসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ ফোর্স। এ সময় রাখাইন সম্প্রদায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সদর সার্কেল আহমেদ পেয়ার ও অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, গুজব প্রতিরোধ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর চৌফলদন্ডী ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গেও পৃথকভাবে মতবিনিময় করা হয়। পাশাপাশি ইউনিয়নের কালু ফকির পাড়া বাজারে সাধারণ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের মতামত শোনা হয়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনকে ঘিরে চৌফলদন্ডী ইউনিয়নে যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদনির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী
কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন