শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
 দৈনিক বাংলাদেশ

নির্বাচন উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

লামা প্রতিনিধি
লামা প্রতিনিধি
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম | প্রিন্ট সংস্করণ |

নির্বাচন উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিগ্রেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। এতে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। এই প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।”পুলিশ সুপার আরও বলেন “বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যে-কোনো ধরনের নাশকতা, গুজব বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সভায় উপস্থিত সকল কর্মকর্তাগণ পার্বত্য জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং নির্বাচন ও গণভোট চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিগ্রেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। এতে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। এই প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।”পুলিশ সুপার আরও বলেন “বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যে-কোনো ধরনের নাশকতা, গুজব বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সভায় উপস্থিত সকল কর্মকর্তাগণ পার্বত্য জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং নির্বাচন ও গণভোট চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল্লাহ আল ফরহাদ
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
বার্তা সম্পাদক:
পরিচালনা সম্পাদক: ইকবাল চৌধুরী

কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত