প্রকাশের তারিখ : ০১ মে ২০২৫
উখিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত।
আরফাতুল ইসলাম। :
কক্সবাজারের উখিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বিভিন্ন স্তরের শ্রমিকদের নিয়ে বর্ণঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলা শাখা।বৃহস্পতিবার (১ মে)২০২৫ ইং সকাল সাড়ে ৯টায় উখিয়া উপজেলা শ্রমিক কল্যাণের ফেডারেশন এর সভাপতি মাওলানা রিদুয়ানুল হক জিসানের সভাপতিত্বে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে স্টেশনের প্রধান দক্ষিণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাঠে এক বিশাল সমাবেশের অনুষ্ঠিত হয়।এসময় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলা জামায়াতের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাওলানা নুর হোসেন সিদ্দিকী,উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক,শ্রমিক কল্যাণ কক্সবাজার শহরের এসিস্ট্যান্ট সেক্রেটারি কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোহাম্মদ শাহাজাহান,উখিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান,সাবেক ছাত্র নেতা সাংবাদিক,আব্দুল্লাহ আল জুবায়ের শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলার সাবেক সভাপতি সরোয়ার ইসলাম,রাজাপালং ইউনিয়ন জামায়াতে সেক্রেটারী মোহাম্মদ ইউনুস,শ্রমিক নেতা মুহাম্মদ শাহ আলম,শ্রমিক কল্যাণের পালংখালী ইউনিয়ন সভাপতি মাওলানা মুবিন উদ্দিন,জামায়াত নেতা,সাইফুল ইসলামসহ প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন,১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে প্রায় ৮০টি দেশে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালন করা হয়। দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও গণ্য করা হয়। শ্রমজীবী মানুষের বিভিন্ন অধিকার আদায়সহ মে দিবসের চেতনাকে বুকে ধারণ করে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে মে দিবস উপলক্ষে এমন আয়োজন শ্রমিকদের মনোবল বৃদ্ধি করেছে এবং সামাজিকভাবে শ্রমিকদের অবস্থানকে আরও দৃঢ় মজবুত করবে বলে আয়োজকরা মনে করেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত