প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫
বীরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে একজন আহত
গোকুল চন্দ্র রায় :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বোয়ালমারী গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মৃত গনি মিয়া ছেলে মোঃ মাহাবুব ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছেন।উপজেলার বোয়ালমারী মৌজার দাগ নং ১৩৯-১৪০ এর ৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।মঙ্গলবার সকালে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে মাহাবুব ইসলাম আহত হন।ঘটনায় বিবাদী পক্ষ হিসেবে অভিযুক্ত রয়েছেন— মোঃ শফিকুল ইসলাম, মোঃ আল-মামুন মোঃ নজরুল ইসলাম, তমিজ উদ্দীন এবং মোঃ মোকছেদুল আহত মাহাবুব ইসলামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান হয়নি।এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে মামলা করার প্রস্তুতি চলমান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত