প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৫
চট্টগ্রামে গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ
রকসী সিকদার :
চট্টগ্রামে গণসংযোগ কালে ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছে। আজ ( ৫ ই নভেম্বর) বুধবার সন্ধ্যার দিকে নগরীর পাঁচলাইশের হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে নেতাকর্মীরা আহত অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। চট্টগ্রাম নগরীর (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ-বায়েজিদ (আংশিক) নিয়ে চট্টগ্রাম ৮ আসন। এই আসনে গত সোমবার এরশাদ উল্লাহকে বিএনপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এদিকে আজ সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল জানায়, চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ’র ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।চট্টগ্রাম মনগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত