প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫
কক্সবাজারে নবনিযুক্ত ওসিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রোমানা আক্তার :
কক্সবাজার জেলার নবনিযুক্ত অফিসার ইনচার্জদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। তিনি নবনিযুক্ত ওসিদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের নিরাপত্তা ও সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে নির্দেশনা দেন।সভায় উপস্থিত ছিলেন- নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)।এছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সভা শেষে কর্মকর্তারা দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, জবাবদিহিতা ও জনসেবায় নিবেদিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত